জামালপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে যুবদলের খাবার ও বস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা যুবদল। এ সময় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরন করা হয়।
শনিবার সকালে শহরের সিও অফিস মোরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমাননের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




