প্রেম ঘটিত আক্রোশে খালাতো ভাইকে গলাকেটে হত্যা, দুই আসামী গ্রেফতার

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে প্রেম ঘটিত আক্রোশকে কেন্দ্র করে খালাতো ভাইকে গলাকেটে হত্যাকান্ডের মূল আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। বুধবার বিকালে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া সন্ধিক্লাব এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ(১৯) ও একই এলাকার স¤্রাট মিয়া(২০)।
বুধবার বিকালে সংবাদ সম্মেলনে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, পাশর্^বর্তী শেরপুর জেলার বাগলগড় এলাকার আলামিনের ডিভোর্সি বোনের সাথে প্রেম ছিলো তারই খালাতো ভাই শুভর। এতে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আলামিনও শুভকে তার বোনের সাথে প্রেম করার প্রস্তাব দেয়। এর কিছুদিন পর মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আলামিনের কাছে শুভ ১ লাখ টাকা ধার চায়। আলামিন এর বিনিময়ে শুভর বোনকে কু-প্রস্তাব দিলে শুভ অপমানিত হয় এবং অপমানের বদলা নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শুভ তার বন্ধু স¤্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় তাতে সম্রাট রাজী হয়। পরে শুভ ও স¤্রাট গত ১৩ মে বিকালে আলামিনকে শুভর এক বন্ধুর মটর সাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের নিয়ে যায়। এ সময় শুভ প্রথমে পেছন থেকে চিকন রশি দিয়ে গলায় পেচিয়ে ধরলে আলামিন সঞ্জাহীন হয়ে যায়, পরে প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জামালপুর পিবিআই গত ১৮ মে শেরপুর সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে।
পরে মরদেহের ট্রাউজার এবং জুতা দেখে আলামিনকে শনাক্ত করে তার বাবা সাইফুল ইসলাম এবং সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা দায়ের করে। ওই মামলা তদন্ত করে আসামীদের শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।




