সারাদেশ

জাবিপ্রবিতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার ও গবেষনা বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার ও গবেষনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হল রুমে বিশ্ববিদ্যালয়ের গবেষনা বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষনা বিভাগের পরিচালক ড. মাহাবুব হাসানের সভাপতিত্বে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে কৃষিতে এইআই প্রযুক্তি ব্যবহার বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএইউ এর কৃষি শক্তি ও যন্ত্রপাতি বিভাগের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. এহসানুল কবির, গবেষণা বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইহসান প্রমুখ। এ সময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা কথা তুলে ধরে সমস্যাগুলো সমাধানে কাজ করবেন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে দুপুর ২টার পর হতে সময় নির্ধারণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাসে যাতে সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!