সারাদেশ

দেওয়ানগঞ্জে হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্র্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানীর সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসার পথে ভাঙ্গা সড়কের খাদে ভটভটি উল্টে শফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত শফিকুল ইসলাম(৪০) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকার আরফান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে শফিকুল ইসলাম মোন্নে বাজার থেকে দেওয়ানগঞ্জ পৌর বাজারের সাপ্তাহিক হাটে ভটভটি করে গরু নিয়ে যাচ্ছিলো। গরু নিয়ে যাওয়ার পথে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ভাঙ্ড়া সড়কে গরুবাহী ভটভটিটি উল্টে যায়, এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!