সারাদেশ

জামালপুরে ১০ হাজার টাকার জন্য চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ১০ হাজার টাকার জন্য চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার বিকালে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত। তিনি বলেন, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ এলাকায় একটি ধান ক্ষেত্রে লাগেজ বন্দি অবস্থায় নায়েব আলী নামের এক অটোরিক্সা চালকের মরদেহ পাওয়া যায়। তারপর নিহতের ছেলে মো: মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মেলান্দহ উপজেলার চাকদহ সর্দারবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে মো: নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল ইসলাম জানান, দশ হাজার টাকার প্রয়োজনে অটোরিক্সা চুরির পরিকল্পনা করে। পরে তিনি ও তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২১ জুন রাতে নায়েব আলীকে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে চলে যায়। পরে তিনি সেই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে। এরপর জেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোনসহ ওই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এছাড়াও চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকায় সোলাইমান কবির, শফিকুল ইসলাম, আব্দুল কাদের, রাসেল হোসেন ও সাগর পাশা নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!