সারাদেশ

জামালপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বসাকপাড়া মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা বের হয়।

এ দিকে বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ করে। এ সময় সড়কের দুইপাশে বিভিন্ন বয়সের নারী,পুরুষ ও শিশু ভক্তগন উৎসবে ঢাক-ঢোল গান বাজিয়ে এই যাত্রায় অংশ নেয়। এবার রথযাত্রায় শোভা পেয়েছে দেশীয় ফল ও ফুল। সনাতনী ধর্মের ভক্তরা রথযাত্রাকে টেনে নিয়ে যান শহরের গুরুত্বপূর্ণ জায়গায়গুলেতে। হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়| বছরে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!