
শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে জামালপুর জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুর ইসলাম খান সজীব বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। গত ১৯ সেপ্টেম্বর মধ্যরাতে জামালপুরে যুবলীগের সন্ত্রসীরা জামালপুরকে অশান্ত করার জন্য মশাল মিছিল করেছে।
যারা জামালপুরসহ সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।




