রাজনীতিসারাদেশ

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন (৮৩) ।গতকাল শনিবারসকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন। গতকাল শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি হৃদরোগ, মস্তিষ্কসহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন। জেলা কারাগারের ভেতরেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।।রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।এ ছাড়া তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!