সারাদেশ

মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান, মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী, ডা. সাদিয়া আফরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থায়ী টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩০ হাজার ৭৪৩ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত মোট ২১ দিন এ টিকাদান ক্যাম্পেইন চলবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!