ত্রয়োদশ সংসদ নির্বাচনসারাদেশ

তিন জেলায় নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে জামালপুর ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন সদস্য

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে ৪৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।

বৃহস্পতিবাার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি প্রশিক্ষণ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিং এ জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে ৩৫ বিজিবি’র ৪৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

জামালপুরের ৭ উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮টি আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন এবং কুড়িগ্রামের ২টি উপজেলায় ১টি আসনে ২টি বেস ক্যাম্পে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে এবং প্রতি প্লাটুনে সর্বনি¤œ ২০ জন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে।

এর মধ্যে জামালপুরের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী, চর রাজিবপুর উপজেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবেনা, সীমান্তবর্তী এই ৪ উপজেলায় বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তবে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখতে সীমান্তে যেসব বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে তারা এই নির্বাচনকালীন দায়িত্বের বাহিরে রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!