সারাদেশপ্রধান খবর

আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ পুলিশ সদস্য

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ এবং র‌্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ,’ যাকে সংক্ষেপে আইজিপিস ব্যাজ বলা হয়। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পদক পাওয়াদের এ ব্যাজ পরিয়ে দেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। গত বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ দেওয়া হচ্ছে। আগামী ১০ মে থেকে ১৩ মে পুলিশ সপ্তাহের শেষ দিনে এ ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন আইজিপি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ২৬৮ জন। আর ২০২৪ সালে ৪৮৮ এবং ২০২৩ সালে পেয়েছিলেন ৪৫৮ জন পুলিশ সদস্য। এদিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ বছর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্যকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর একাধিক কর্মকর্তাও রয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!