রাজনীতিসারাদেশ

জামালপুরে জামায়াতের আমীরের নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা: শফিকুর রহমাহের নির্বাচনী জনসভা ও আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত ইসলামী।
শনিবার বিকালে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার। এ সময় তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমাদের আমীর সারাদেশে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন, এই অংশ হিসেবে রবিবার তিনি জামালপুরে আসবেন এবং নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আমরা এই জনসভায় ৫০ হাজারের বেশি নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সকল প্রস্তুতি নিয়েছি।

এ সময় জামালপুর জেলা জামায়াতে সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুুল আউয়াল, জেলা জামায়াতের এসিট্যান্ড সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, এসিট্যান্ড সেক্রেটারী ছামিউল হক, অফিস সেক্রেটারী  আব্দুর রশিদ, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী জাকিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!