সারাদেশপ্রধান খবররাজনীতি

যে দল বিগত হয়ে গেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, যারা মানুষের সঙ্গে অসৎ আচরণ করতো: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, মানুষের সাথে বল প্রয়োগ করে নয়, জনগণ যাতে মনে করে এটা সে দল নয়, যে দল বিগত হয়ে গেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, যারা মানুষের সঙ্গে অসৎ আচরণ করতো, সেই আচরণের যাতে পুনরাবৃত্তি না ঘটে। জুনিয়ররা সিনিয়রদের সম্মান করবেন, সিনিয়ররা জুনিয়রদের স্নেহ করবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নাই। যদি কেউ মাদক নিয়ে ধরা পড়ে, আর উপজেলার সবাই মিলেও আমাকে বলেন তবুও আমি সুপারিশ করব না। যদি মাদকসহ কেউ ধরা পড়ে তাহলে তার কমপক্ষে পাঁচ বছরের জেল হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সাংবাকিদেরও ভূমিকা রাখতে হবে। কারন একজন মাদক সেবীর জন্য তার পরিবার, সমাজ এবং দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই মাদক নিয়ে কোন ছাড় দেয়া হবেনা।

শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম এর উদ্ভোদন এবং দুঃস্থ, অসহায় ও পানিবন্ধী মানুষের মাঝে ঢেউটিন, গৃহ মঞ্জুরী চেক ও শুকনা খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

পরে পানিবন্দি ১শ ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৫৮ জনের মাঝে চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়। ‎এছারাও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!