সারাদেশ

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ধরা পড়লো ২২ কেজির বোয়াল

স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ২২ কেজি ওজনের বিশাল বোয়াল মাছ। রবিবার সকালে যমুনা নদীতে বিশাল আকৃতির এই বোয়াল মাছটি ধরা পড়েছে।
স্থানীয় জেলেদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২২ কেজি বলে জানা গেছে। এত বড় বোয়াল মাছ দেখতে নদীর তীরে ভীড় করেন উৎসুক মানুষ। জেলেরা জানান, রবিবার সকালে নিয়মিত মাছ ধরার সময় হঠাৎ জালে ভারী টান অনুভব করেন তারা। পরে জাল তুলে দেখা যায় বিশাল আকৃতির একটি বোয়াল মাছ আটকা পড়েছে। তাদের ধারণা, যমুনা নদীতে বড় আকারের বোয়াল মাছ এখন তুলনামূলকভাবে কম দেখা যায়, তাই এই মাছ ধরা পড়ার খবর এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!