সারাদেশ
ইসলামপুরে বিএনপির থেকে জামায়াতে যোগদান

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলসহ ৬ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করে।
শুক্রবার উপজেলা জামায়াত ইসলামী দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের আদর্শ অনুপ্রানীত হয়ে ইসলামপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল, সদস্য ও সক্রীয় কর্মী লাবলু শেখ,মোহাম্মদ রফিকুল ইসলাম,মোহাম্মদ খালেকুজ্জামান,নুরে সিদ্দিকী,ওয়াসিম শেখ যোগদান করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড.ছামিউল হক ফারুকী তাদের বরণ করে নেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াত ইসলামী আমীর রাশেদুজ্জামান,সেক্রেটারি আবু মুছা, জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, পৌর আমীর মাসুমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।




