বিনোদন

নিজের বায়োপিকে অভিনয় করতে চান ববিতা

বিশে^র বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনয়শিল্পীদের জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলেও বাংলাদেশের কোনো শিল্পীকে নিয়ে এখনও এমন চলচ্চিত্র নির্মাণের নজির নেই। এবার নিজের বায়োপিক নির্মাণে আগ্রহ দেখালেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছেন তিনি। গল্প হতে হবে নির্ভুল, আর নির্মাণের জন্য রাখতে হবে পর্যাপ্ত বাজেট। কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় রয়েছেন ববিতা। সেখান থেকেই নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা সংবাদ মাধ্যমে জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, বায়োপিকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে তুলে ধরতে হবে। ববিতা বলেন, ‘আমার জন্ম, পড়াশোনা, মা-বাবা ও পরিবার, চলচ্চিত্রে পথচলার শুরু এবং ববিতা হয়ে ওঠার পেছনের সংগ্রাম; সবকিছুই যেন নিখুঁতভাবে তুলে ধরা হয়। আন্তর্জাতিক অঙ্গনে আমার পদচারণ, অভিনয়ের প্রাপ্তি, সিনেমাকে ঘিরে সুখ-দুঃখ, আনন্দ-বেদনাসহ পুরো জীবনটাই পর্দায় দেখানো হোক।’ গল্পটি পছন্দ হলে বায়োপিকে নিজেই অভিনয় করতেও আপত্তি নেই তার। ববিতার কথায়, ‘কেউ যদি সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবে বায়োপিকে অভিনয় করা যেতে পারে।’ অভিনেত্রীর আরও জানান, এর আগে যেসব সিনেমা প্রযোজনা করেছেন তিনি, সবই নিজের পছন্দের গল্প নিয়ে। বায়োপিকটিও তার জীবনের একদম নিখুঁত বর্ণনা হতে হবে; নইলে হবে না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!