রাজনীতিসারাদেশ

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে বিএনপি।
দিবসটি উপলক্ষে শনিবার বিকালে শহরের সিংহজানী রোড এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবাহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল ইসলাম মানিক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে জাতীয় ঐক্য তৈরি হয়েছিলো, যার মহানায়ক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ঐক্যের ধারক-বাহন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!