রাজনীতিসারাদেশ

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বিকালে শহরের বকুলতলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি শামীম আহামেদ, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সজল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে জাতীয় ঐক্য তৈরি হয়েছিলো, যার মহানায়ক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ঐক্যের ধারক-বাহন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

পরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!