প্রধান খবরসারাদেশ

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মেলান্দহ উপজেলায় ট্রাক চাপায় ব্যটারিচালিত অটোরিক্সায় থাকা একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন। শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা(২০) ও তাদের ৮ মাস বয়সী সন্তান রিফা এবং মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন(৪৫)।
পুলিশ জানায়, জামালপুরের মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। অটোরিক্সাটি জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বরুঙ্গা এলাকায় পৌছালে একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিলো। এ সময় জামালপুরগামী ট্রাক প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এরপরই ট্রাকটি পেছন থেকে অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয় এবং মোটরসাইকেলের দুইজনসহ অন্তত চারজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!