সারাদেশ

ফেনী থেকে ডাকাতি হওয়া শুটকিসহ ৪ জন জামালপুরে আটক

নিজস্ব প্রতিবেদক:
ফেনী থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান শুটকিসহ ৪ জনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার বগালী এলাকায় রুদ্র কোলস্টোজ থেকে ট্রাক বোঝাই এসব শুটকি আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে জামালপুর সদর উপজেলার বগালীতে অবস্থিত রুদ্র কোলস্টোরেজে শুটকি ভর্তি একটি ট্রাক প্রবেশ করে। ট্রাক চালক ও ট্রাকে থাকা লোকজনের আচরণ সন্দেহজনক মনে হলে কোলস্টোরেজের কর্মচারীরা মালের চালান দেখতে চান। এ সময় ট্রাকে থাকা লোকজন চালান দেখাতে না পারলে থানায় খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক বোঝাই শুটকিসহ চারজনকে আটক করে।
ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গত শনিবার চট্টগ্রামের পাইকারী শুটকির আড়ৎ আসাদগঞ্জ থেকে ১শ’ ৭১ বস্তা শুটকি ক্রয় করেন ঢাকার ব্যবসায়ী শ্যামল। পরে একটি কাভার্ডভ্যানে শুটকিগুলো ঢাকায় নেওয়ার পথে ফেনীর লালপুল এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালক ও ব্যবসায়ীকে হাত-পা বেধে কাভার্ডভ্যানটি নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ চালক ও ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। ডাকাতি হওয়া ১শ’ ৭১ বস্তা কাচকি, মলা, লইট্যাসহ বিভিন্ন প্রজাতির শুটকি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, এক ট্রাক শুটকিসহ চানজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!