সারাদেশ

বকশীগঞ্জে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু, তরুনের মরদেহ উদ্ধার

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ ঘরে সবুজ আলম নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
সবুজ আলম(১৭) বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, তরুনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!