
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিলন বাজার এলাকায় ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জামালপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এ টি এম শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জহুরুল ইসলাম বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, নুরুন্নাহার মির্জা আবুল কাশেম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কামরুল আহসান সুজন, মিলন বাজার বণিক সমিতির সভাপতি রকিফুল হাসান দেওয়ান এবং জোড়খালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এহতেশাম হায়দার পারুলসহ অনেকে।
এজেন্ট আউটলেটটির পরিচালনায় রয়েছে এএমআরএস ফেইথ এন্টারপ্রাইজ। এএমআরএস ফেইথ এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল্লাহ আল মারুফ, সামিউল ইসলাম সুজন, আব্দুল আলিম ও রহমতুল্লাহ।
বক্তারা বলেন, মিলন বাজারে এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা এখন কাছাকাছি থেকেই ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে এলাকার মানুষ ও ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া ইফতাহুল উম্মাহ মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোশাররফ আল হোসাইনী।




