সারাদেশ

মাদারগঞ্জে গ্যালনে তেল নেয়াকে কেন্দ্র করে পাম্পে ইটপাটকেল নিক্ষেপ, মারামারি

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যালনে তেল নেয়াকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারি ঘটনা ঘটেছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই লাবনী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলার লাবনী ফিলিং স্টেশনে তেল বিতরন করা হচ্ছিলো। জ¦ালানি তেলের জন্য মোটরসাইকেল, প্রাইভেটকার, লেগুনা, ট্রাক, মিনিট্রাক ছাড়াও কৃষকরা দীর্ঘ লাইনে অপেক্ষায় ছিলেন। এ সময় এক ব্যক্তি গ্যালনে জ্বালানি তেল সংগ্রহ করার সময় অপেক্ষামান লোকজন এতে প্রতিবাদ করলে বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত জনতা ফিলিং লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলো বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং উভয়পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর উপস্থিতিতেই মারামারি চলতে থাকে এবং পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিনি শাস্ত করার চেষ্টা করেন।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, গ্রাহকদের নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটেছে এবং রাস্তার বিপরতী দিক থেকে কিছু মানুষ ঢিল ছুড়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করি, তবে আজকের পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে ছিলো।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!