আন্তর্জাতিক

প্রযুক্তি খাতে দরপতন ও এআই চিপে মার্কিন নিষেধাজ্ঞা, চাপে বৈশি^ক শেয়ারবাজার

প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের প্রভাবে বৈশি^ক শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও বিশ^বাজারে অস্থিরতা দেখা গেছে। এর সঙ্গে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাহীর পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর তাকে আবারও প্রতিষ্ঠানের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে তার পদত্যাগের পেছনে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুয়াং আবারও দায়িত্বে ফিরলে তার আপত্তি থাকবে না। অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মত, এনভিডিয়ার উচিত প্রতিষ্ঠানের বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া। এদিকে এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যাবসা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে বিক্রির চাপ, এআই বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং এনভিডিয়ার নেতৃত্বসংক্রান্ত অনিশ্চয়তা মিলিয়ে বৈশি^ক বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। সূত্র: আনাদোলু এজেন্সি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!