সারাদেশ

জামালপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার হাজিপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগিতায় ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়।
ব্র্যাক আয়োজিত বিনামূল্যের চক্ষু ক্যাম্পে ৪শ ৫৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মুনতাসির বিল্লাহ হৃদয়, ডা: নাহিদ ফেরদৌস রাকিব ও প্যারামেডিক মো: জুলহাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: শফিকুল ইসলাম, এসএস লিড মো: আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন, এফএসডিও মো: আব্দুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক মো: কামাল হোসেন প্রমুখ। ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সিমসন হালদার।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা পেয়ে স্থানীয়রা ব্র্যাকের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!