সারাদেশআন্তর্জাতিক

ভারতীয় নারীর ব্যক্তিগত ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে যুবক গ্রেফতার

ভুক্তভোগী নারীর সাথে বন্ধুত্ব গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান

নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় এক নারীর সাথে ইনস্টাগ্রামে মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর এলাকা থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) ওই যুবককে গ্রেফতার করা হয়।
জামালপুর ডিবি পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় দায়েরকৃত অভিযোগ, সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের মাধ্যমে জামালপুর জেলার পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। সাইবার অপরাধ দমন ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিনের নির্দেশে মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর এলাকায় গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মোস্তাফিজুর রহমান মেহেদী নামে এক যুবককে গ্রেফতার করা হয় এবং তার সাথে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মেহেদী পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি ও ভিডিও ব্যবহার করে অনলাইনে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মানসিক হয়রানির মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন।

এছাড়া ভুক্তভোগীর নিকটাত্মীয়দের কাছেও ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। জব্দকৃত মোবাইল ফোনটি ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রযোজ্য আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!