রাজনীতিসারাদেশ

‘এনসিপির পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি’ এই স্লোগানে জামালপুরে বিএনপির বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক:

‘এনসিপির পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি’ এই স্লোগানে জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি ।
বুধবার বিকালে দিবসটি উপলক্ষে শহরের শফির মিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিল বের  হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপির বিজয় মিছিলে নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা যায়, এনসিপির পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি, এবার খাবি ঝাড়ুর বাড়ি, এনসিপির পাটোয়ারী, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখের বেটির ফাঁসি চািই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই। জেলা বিএনপির বিজয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিল পূর্ব  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন খান লোটন , শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুবদলের আহ্বায় শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!