সাহিত্য

কবিতা: ট্রেনে চড়ে

শাহ জামাল উদ্দিন

রাত পোহালে হয় যে সকাল
এই যে দুপুর এই যে বিকেল।

হচ্ছে মনে দ্রুত গতির ট্রেনে চড়ে
যাচ্ছে জীবন অল্প দূরে
এরই মাঝে বৃষ্টি পড়ে
চাঁদ হাসে আর সূর্য ওঠে।

মেঘে মেঘে আকাশ ঢাকে
সেই হতাশার অন্ধকারে
আলোকটিকা যায় যে মুছে।

হচ্ছে মনে দ্রুত গতির ট্রেনে চড়ে
যাচ্ছে জীবন অল্প দূরে।

কত বছর পার করেছি
মনে আমার প্রশ্ন জাগে
এই যে সেদিন জন্মনিয়ে
ছিলাম আমি মায়ের কোলে
এই যে সেদিন ছিলাম আমি পুকুরপাড়ে
রৌদ্রে বসে চালতে মাখা হাতে করে।

হচ্ছে মনে দ্রুত গতির ট্রেনে চড়ে
যাচ্ছে জীবন অল্প দূরে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!