সাহিত্য

কবিতা: পাহাড় কোলে

দীপঙ্কর বেরা

পাহাড় চূড়ায় চায়ের পাতা
তুলছে যত নারী
বইছে নীচে ছোট্ট নদী
গোধূলি রঙ ছাড়ি।

সবুজ ঘেরা পথের সীমা
ফুল ফুটেছে কত
ঐ যে দূরে উঁচু নীচু
ঠিক আকাশের মতো।

পাহাড় কোলে ধাপে ধাপে
চায়ের গাছের সারি
রোদের ছটা আরো সুন্দর
পথ গিয়েছে ছাড়ি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!