জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে খাদ্য মেলা

নিজস্ব প্রতিবেদক:
মানবদেহের ৬টি প্রয়োজনীয় খাদ্য উপাদান নিয়ে জামালপুরে খাদ্য মেলা করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। মঙ্গলবার দুপুরে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ মিলানায়তনে দিনব্যাপী খাদ্য মেলা অনুষ্ঠিত হয়।
খাদ্য মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নাসিং ইনস্ট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা: আজিজুল হক, জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বাগত সাহা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মানবদেহের জন্য ছয় ধরনের খাদ্য কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন, চর্বি, খনিজ ও পানি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মাঝে এসব খাদ্যের গুরুত্ব তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
এর আগে ফিতা ও কেক কেটে খাদ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ৬টি স্টলের মাধ্যমে ছয় ধরনের উপাদান দিয়ে তৈরি খাবার ও খাবারের গুরুত্ব তুলে ধরে।




