সারাদেশ

জামালপুরে পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বাজারের পাশে পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পেঁয়াজের বাজারের সাথে পরিত্যক্ত একটি টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বাজারের পাশেই দুর্গন্ধ ভেসে আসছিল, পরে লোক জন খোঁজাখুঁছি করে বুঝতে পারে পরিত্যক্ত এই ঘর থেকে দুর্গন্ধ ভেসে আসছে। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে দ্রুত এসে স্থানীয় লোকের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে । স্থানীয় লোকজন বলছে এ ধরনের ঘটনা এলাকায় কখন আমরা দেখিনি,ঝুলন্ত ব্যক্তির মরদের চেহারা চেনা যাচ্ছে না। এই যুবক আমাদের এলাকার কিনা তা দেখে বুঝার কোন উপায় নেই। সংশ্লিষ্ট ধারণা করছেন এই মরদেহটি ১০ থেকে ১৫ দিন আগের হওয়ায় মুখমন্ডল বিকৃতি ও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

https://www.youtube.com/watch?v=Eb1LX201xXs

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাস উদ্ধার করে প্রাথমিকভাবে তদন্ত করেছি মর্গে পাঠানো হচ্ছে। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ২২ – ২৪ বছর। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি তবে আমরা শনাক্তের জন্য কাজ শুরু করেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!