খেলাধুলা

মিয়ানমারের পথে ঋতুপর্ণা

গত বৃহস্পতিবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ যখন চলছিল তখন বাংলাদেশ নারী ফুটবল দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা মিয়ানমার রওনা করেন। মিয়ানমার নারী ফুটবল লিগে আয়েইয়াওয়াদি এফসিতে খেলবেন তিনি। গত বছর মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে খেলে। দুটি গোলই করেন ঋতুপর্ণা। তার অসাধারণ পারফরম্যান্সে অনেক দেশের অনেক ক্লাব থেকে প্রস্তাব আসলেও শেষ পর্যন্ত মিয়ানমারের ক্লাবের হয়ে খেলবেন। মিয়ানমার বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপে খেলতে না পারলেও ঘরোয়া লিগের মান বেশ উন্নত। সাফ চ্যাম্পিয়ন শেষে নারী ফুটবলাররা ২ সপ্তাহের ছুটি পেয়েছেন। কোচ পিটার বাটলারও ইংল্যান্ড গেছেন। জুনের শেষ সপ্তাহে নারী দলের ক্যাম্প আবার শুরু হবে। সেপ্টেম্বরে এশিয়ান গেমস ঋতুপর্ণাদের পরবর্তী মিশন। ঋতুপর্ণা আগস্ট পর্যন্ত মিয়ানমারের ক্লাবের হয়ে খেলবেন। ভুটানে নারী লিগে খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন সাবিনা ও মাসুরা। সুমাইয়ারও ভুটানে খেলার কথা। গত বছর ভুটান লিগে বাংলাদেশের ১০ জনের বেশি ফুটবলার খেলেছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!