সারাদেশ

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচাকে খুনের ঘটনায় গাজীপুর থেকে ভাতিজা গ্রেফতার

মাসুদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়াকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী ভাতিজা আব্দুস সালামকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।  বুধবার সকাল সাড়ে ১০টায় আব্দুস সালামকে গাজীপুরের মহানগরগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত আব্দুস সালাম(৩৯) সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের লক্ষীরচর এলাকার আ: রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত  শনিবার সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যেরচর এলাকায়  জমি সংক্রান্ত বিরোধে ট্রাক চালক হক মিয়া ও তার ভাতিজা সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকেই প্রধান আসামি নিহতের ভাতিজা আব্দুস সালাম পলাতক ছিলো। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগর এলাকা থেকে ভাতিজা সালামকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!