রাজনীতি

সরকারি অর্থে দুই সিটি প্রশাসক প্রচারণা চালাচ্ছেন, অভিযোগ আসিফ মাহমুদের

সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলোÑ সিটি করপোরেশনের প্রশাসকরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি অভিযোগ করেন, তারা বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে নগরীর পরিবেশ দূষণ করছেন। তিনি আরও বলেন, আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে, এমনকি মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে। এসব অব্যবস্থাপনা প্রমাণ করে তারা মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য নন। সাবেক এই উপদেষ্টা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পরিচায়ক।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!