সারাদেশ

জামালপুরে হতদরিদ্রদের মাঝে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে এক্স ক্যাডেট এসোশিয়েশন।
বৃহস্পতিবার শহরের আরামবাগ এলাকায় ঈদ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকির প্রমুখ।
এ সময় বক্তারা ঈদ উপহার হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মাধ্যমে তাদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকার তথা  সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
পরে প্রতিটি পরিবারের মাঝে পোলাওয়ের চাল, তেল, ডাল, চিনি, লবন, আলু, সেমাই, দুধ, খেজুর ও  সাবান বিতরন করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!