সারাদেশআন্তর্জাতিকভিডিও

ভাষা শহিদদের স্মরণে রাতের প্রথম প্রহরে জামালপুরে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে জামালপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পন করেন জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকের নেতৃত্বে পুলিশ বিভাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পরিষদ, সিভিল সার্জন ডা: আজিজুল হক এবং ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাব, সনাক-টিআইবি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে।

এদিকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, আর এই স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিলো ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। তাই সালাম, বরকত, জব্বারসহ সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

সংগত কারনেই দীর্ঘ আন্দোলনের মধ্যদিয়ে একটি নতুন যাত্রা শুরু হয়েছে এবং জামালপুরবাসী আমাকে এমপি নির্বাচিত করেছেন বিধায় এবারই প্রথম আমি সংসদ সদস্য হিসেবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, আর এই অনুভতি নি:সন্দেহে অনন্যমাত্রায়।

জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি এবং আমার দল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে জামালপুরবাসীর স্বপ্ন বাস্তবায়ন করবো। এই যাত্রায় জামালপুরবাসী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!