রাজনীতি

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: সংসদে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদকে যদি ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, দেশেও ইনসাফের কায়েম করা সম্ভব হবে। গতকাল রোববার বিকেলে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুকে পরিণত হউক। তিনি আরও বলেন, এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের চেয়ার। আপনি ইনসাফের বার্তা দিয়েছেন। আপনি নিরপেক্ষ ভাবে সব কিছুকে বিবেচনা নেবেন। যার যতটুকু পাওনা ততটুকু দেবেন। ডেপুটি স্পিকারকে আশ^স্ত করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনার দায়িত্ব পালনকালে নেওয়া সব পদক্ষেপে সহযোগিতা করে যাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!