শিগগির তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাস হবে: পানিসম্পদ মন্ত্রী

পদ্মা ব্যারাজ যেভাবে একনেকে পাস হয়েছে, টেকনিকাল টিম রিপোর্ট দিলে খুব শিগগির তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাস করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল শুক্রবার দুপুরে তিস্তাসহ নীলফামারী ও রংপুর বিভাগের নদী ও খাল পরিদর্শন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ৯ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে পরিকল্পনা প্রতিবেদন জমা দেবে। এরপরই দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এখন কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করছেন। আমরা এতদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলন করছি, তখন তাদের চেহারা দেখা যায়নি। এখন ক্রেডিট নিতে চায়। এর আগে নীলফামারীতে তিস্তা সেচ ক্যানাল ও চারালকাটা নদী পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী. প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দাসহ অন্যান্য কর্মকর্তারা।




