আন্তর্জাতিক

ভূমিকম্পের মধ্যে যেভাবে রোগীকে রক্ষা করলেন জাপানি চিকিৎসকরা, ভিডিও ভাইরাল

নিরাপত্তা ক্যামেরায় সম্প্রতি প্রকাশিত এক ফুটেজে গত মাসে জাপানের কুমামতো জেনারেল হাসপাতালে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সময়ের ভয়াবহ দৃশ্য দেখা গেছে। জাপানের কুমামোটো শহরের একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার চলাকালেই ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সময় হাসপাতালে চারটি অস্ত্রোপচার চলছিল। একটি অপারেশন কক্ষের ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড কম্পনে চিকিৎসা সরঞ্জাম দুলতে শুরু করে। যন্ত্রপাতি স্থির করার চেষ্টা করতে গিয়ে একজন চিকিৎসক মেঝেতে পড়ে যান। অন্য দুই চিকিৎসক অপারেশন টেবিলটি শক্ত করে ধরে রাখেন, যাতে সেটি নড়ে না যায় এবং রোগী নিরাপদে থাকেন। একজন নার্স দ্রুত একটি দরজা খুলে রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়ার পথ নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কঠিন পরিস্থিতির মধ্যেও চারটি অস্ত্রোপচারই সফলভাবে সম্পন্ন হয়েছে। জাপানের এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে অস্ত্রোপচার কিছু সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে চিকিৎসকরা আবার অস্ত্রোপচার শুরু করেন এবং সেটি সফলভাবে সম্পন্ন করেন। গত ২৮ জুলাইয়ের ভূমিকম্পের পর হাসপাতালটির বহির্বিভাগের (আউটডোর) স্বাভাবিক সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে ৫ আগস্ট থেকে সেই সেবা আবার চালু করা হয়েছে। ২৮ জুলাই বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত ৩৮ জন নিহত এবং ১২০ জনের বেশি আহত হন। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও ভবন ধসে পড়ে, সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয় এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ৭৯ হাজারের বেশি মানুষ বিশুদ্ধ পানির সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় ৩ হাজার ৫০০ বাড়িতে কয়েক দিন বিদ্যুৎ ছিল না, যখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পরিস্থিতির কারণে প্রায় ৯ হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। ভূমিকম্পের কম্পন জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!