খেলাধুলা

বিসিবির নতুন কমিটিতে কার কাঁধে পড়লো কোন দায়িত্ব?

গত রোববার সম্পন্ন হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয় সেদিনই। ঢাকার কèাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন আছেন বোর্ডে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় একজন আবার পদত্যাগ করেছেন। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। যেখানে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। ফ্যাসিলিটিজ বিভাগ নিজের কাছে রেখেছেন বিসিবি সভাপতি। এ ছাড়া ফাইন্যান্স কমিটিতে ইসরাফিল খসরু, গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা এবং টুর্নামেন্ট কমিটিতে মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কে কোন কমিটিতে
ফাইন্যান্স কমিটি-ইসরাফিল খসরু,
গেম ডেভেলপমেন্ট-ফাহিম সিনহা,
এইজ গ্রুপ কমিটি-মিনহাজুল আবেদিন নান্নু,
হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটি শাহনিয়ান তানিম
মেডিকেল কমিটি- মাহবুব শামীম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রব্বানী,
অডিট কমিটি- সাইদ বিন জামান সৌরভ,
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি- ইয়াসির ফয়সাল,
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)- মঈন উদ্দিন চৌধুরি,
উইমেন্স উইং- রফিকুল ইসলাম বাবু
ফ্যাসিলিটিজ- তামিম ইকবাল

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!