খেলাধুলা

পেলেকে টপকে নতুন উচ্চতায় মেসি

বয়স বাড়লেও পারফরম্যান্সের ঝলক দেখিয়েই যাচ্ছেন লিওনেল মেসি। বিশেষ করে ফ্রি কিকে গোল করায় মেসির সক্ষমতা নিয়েই কারো মাঝেই নেই বিন্দুমাত্র সন্দেহ। নামের পাশে মেসির এখন ফ্রি কিক থেকে করা গোল ক্যারিয়ারের ৭১টি। আর এর মাধ্যমেই ফ্রি কিকে সর্বোচ্চ গোল করাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এখন তার সামনে রয়েছেন কেবল জুনিনিও পারনামবুকানো, যার ফ্রি কিক গোল সংখ্যা ৭৭। টপকে গেছেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে। তব শুধুই ফ্রি কিকে নয়, সর্বদিকেই প্রতিপক্ষের কাছে এখনও ত্রাসের নাম মেসি। সবচেয়ে বেশি ৭৭ ফ্রি কিক গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন জুনিনিও। ৭১ গোল নিয়ে মেসির অবস্থান দুইয়ে। তৃতীয় স্থানে নেমে গেছেন ৭০ গোল করা পেলে। যৌথভাবে চতুর্থ স্থানে আছেন রোনালদিনহো ও ভিক্টর লেগ্রোতালিয়ে। তাদের গোল সংখ্যা ৬৬।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!