সারাদেশ
বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর হাজীপাড়া বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হাজীপাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ওই নারী কিভাবে মারা গেছে তা নিশ্চিত হতে ময়ন্ততদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।




