সারাদেশ

বকশীগঞ্জে নদের ভাঙ্গন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোরহাব হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর ধরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রাম ব্রহ্মপুত্র নদের কবলে পড়ে ভাঙনের শিকার হচ্ছেন৷ একারণে গত কয়েক বছরে এই গ্রামের রাস্তা ঘাট, বিভিন্ন স্থাপনা, বসত ভিটা সহ সিংহভাগ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে আবার ভাঙন শুরু হয়েছে এই গ্রামে। ফলে স্থায়ী বাঁধ বা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা না হলে এবছরই বিলীন হতে পারে উজান কলকিহারা গ্রাম।

তাই এই গ্রাম রক্ষায় প্রধানমন্ত্রী, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রামবাসী।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!