খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লো সূর্যবংশী

ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ের সব রেকর্ড যেন নিজের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এবার মাত্র ১১ বলে ফিফটি হাঁকিয়েছেন ভারত ‘এ’ দলের হয়ে। গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও। শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল এবং ভারত ‘এ’ দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে বসেছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে ফাইনালে লড়ছে শ্রীলঙ্কা এবং ভারত। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। এত রানের পেছনে বড় অবদান সূর্যবংশীর ২৯ বলে ৯৪ রানের ঝলমলে ইনিংসের। দারুণ এই ইনিংস খেলার পথে মাত্র ১১ বলে ফিফটি ছুঁয়েছেন সূর্যবংশী, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড। সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। এই ঘটনার ৬ বছর পর পৃথিবীর আলো দেখেন বৈভব সূর্যবংশী। ১১ বলে ফিফটি করার পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ৫টি। একটি বল ছিল ডট। দ্রুততম ফিফটির বিশ^রেকর্ড গড়ার পর সেঞ্চুরির পথেও এগিয়েছিলেন। যদিও ২৯ বলে ৯৪ রান করেই থেমেছেন তিনি। ১০টি চার ও ৮টি ছক্কায় ২৯ বলে ৯৪ রানের ইনিংস সাজিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত সব ইনিংসে ক্রিকেটবিশে^ ইতোমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন সূর্যবংশী। ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!