সারাদেশ

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকীর উঠোনে আর্টপেপার অবলোকন শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা আর্টপেপার এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রাবন্ধিক শহীদ ইকবাল, কথাসাহিত্যিক আতা সরকার, গবেষক ইসরাইল খান, কবি মাসুদুল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আর্টপেপারের প্রধান সম্পাদক ফাররোখ আহমেদ, অধ্যাপক মো: হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, আর্টপেপারের প্রকাশক তারিক মেহের, সম্পাদক ও কবি মাহবুব বারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলা ভাষা, শিল্প-সাহিত্যের বিকাশে ও মননশীল সমাজ গঠনে সাহিত্য সাময়িকীগুলো নিবিড়ভাবে অবদান রেখেছে। ১৭৫ বছর আগে এই উপমহাদেশে সাহিত্য সাময়িকী প্রকাশিত হয়। এরপর থেকেই দীর্ঘকাল ধরে বিভিন্ন সাহিত্য প্রকাশনা অব্যাহত রয়েছে। তাই সকল সাহিত্য সাময়িকী সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে ঢাকা ও জামালপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষকগণ উপস্থিত ছিলেন। পরে আর্টপেপারে প্রকাশিত কবিতা থেকে নির্বাচিত কয়েকটি কবিতা পাঠ করেন বাচিক শিল্পীরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!