সারাদেশ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

দিবসটির শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন, জুলাই শহীদ ও আহত পরিবার, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!