সারাদেশ

জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুরে কর্মবিরতি, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়শনের উদ্যোগে আদালত চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পে স্কেলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান রবিন, একেএম সরোয়ার জামান, শাহানুর আলম, আবদুল খালেক। এ সময় তারা বলেন, পে স্কেল আমাদের দয়া ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। তাই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

পরে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে জামালপুর বিচার বিভাদীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এ সময় কর্মবিরতি পালন করে আদালতের কর্মচারীরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!