ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতিসারাদেশ

কোনো উগ্রপন্থি গোষ্ঠীর হাতে ক্ষমতা যেন চলে না যায়: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরু বলেন, আগামীর জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো উগ্রপন্থি গোষ্ঠীর হাতে যেন ক্ষমতা চলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। গতকাল বুধবার দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির সমর্থিত এই প্রার্থী আরও বলেন, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমাদের ভোটারদের কাছে যেতে হবে, জনগণের কাছে গিয়ে বোঝাতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!