
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে শহর জামায়াতে ইসলামী।
শনিবার বিকালে শহরের পিটিআই এর সামনে থেকে শহর জামায়াতে ইসলামীর একটি স্বাগত মিছিল বের হয়েছ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতা চত্বরে এসে শেষ হয়। পরে বকুলতলা চত্বরে শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আলী ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল আউয়াল, শহর জামায়াতের সেক্রেটারী নাজমুল হক মাসুদ, অসিট্যান্ড সেক্রেটারী সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সারাদেশে নির্বাচনী প্রচারনা করছে। আমাদের জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী প্রচারনায় তার বক্তব্য শুনে ইতিমধ্যেই সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আগামীকাল রবিবার আমাদের জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান জামালপুরে আসছেন, তার আগমনে আমাদের নেতাকর্মীসহ জামালপুরের মানুষ উচ্ছসিত।




