
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশের কোন মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই। এবার আগামী ১২ ফেরুয়ারীর নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এবার সকল ধর্মের মানুষ বাংলাদেশ ও জামালপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন। ধানের শীর্ষ দেশের উন্নয়নের ও গণতন্ত্রের প্রতিক। তাই ধানের শীষের বিজয় নিয়ে দেশে ষড়যন্ত্র হচ্ছে, ১২ ফেব্রুয়ারী নির্বাচন নিয়ে সবাইকে সর্তক থাকতে হবে। শনিবার দুপুরে শহরের দয়াময়ী মন্দিরে শ্রী শ্রী দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদসহ সদর উপজেলার সকল মন্দির ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ব, খ্রীস্টান পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতন সম্প্রদায়ের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
ওয়ারেছ আলীমামুন আরো বলেন, প্রচারণার সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা আমাকে জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচনে বিজয়ী করলে আমি জামালপুর সদরবাসীর এলাকায় উন্নয়নে কাজ করবো। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত জামালপুর গড়ে তুলব।
এ সময় সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোট প্রার্থনা করেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারন সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,বাবু সিদ্বার্থ শংকর দে, রনজন সিংহ, জীবন বসাকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।




